1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ২৪৮ Time View

ছাতক প্রতিনিধি::
ছাতকে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তানজিনা আক্তার (১০) ও সাজিনা আক্তার (৮) নামের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সিংচাপইড় গ্রামের চমক আলীর কন্যা তানজিনা আক্তার সিংচাপইড় আলিয়া মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী ও ছোট বোন সাজিনা আক্তার একই মাদ্রসার ৩য় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, প্রচন্ড গরমে পরিবারের অগোচরে বাড়ির পুকুরে গোসল করতে যায় তানজিনা ও সাজিনা।
গোসল করার এক পর্যায়ে দু’বোন পুকুরের পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন পুকুরের পানি থেকে দু’বোনে নিথর দেহ উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com