1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

সুনামগঞ্জে নৌকা ডুবিতে যুবকের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৩৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সুনামগঞ্জে নৌকা ডুবে রাজীব চৌধুরী (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটায় সদর উপজেলার মাইজবাড়ি মরা নদীতে নৌকাডুবিতে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে সফিক মিয়া নামের আরেক যুবক। তিনি শহরের মল্লিকপুরের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য প্রয়াত আনিস চৌধুরীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাজীব চৌধুরী একটি ছোট নৌকা নিয়ে সুরমা নদীতে বেড়াতে যায়। এসময় সঙ্গে ছিল তার বন্ধু শহরের ষোলঘরের মোহাতার আলী সোহাগের ছেলে শফিক মিয়া (২৬)।বিকেল সাড়ে চারটার দিকে শহরতলির মাইজবাড়ি এলাকায় সুরমা নদী সংলগ্ন মরা নদীতে গিয়ে নৌকাটি হঠাৎ ডুবে যায়। সাঁতার না জানায় রাজীব চৌধুরী পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যান। নৌকা ডুবিতে আহত হন তার বন্ধু শফিক মিয়া।স্থানীয়রা আহত সফিককে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন, অবস্থার অবনতি হওয়ায় সিলেটে পাঠানো হয়েছে হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন,‘ নৌকা ডুবির খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাঁতার না জানায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত যুবককে উদ্ধার করে সিলেটে এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com