1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার

দিরাইয়ে সালিস বৈঠকে হামলায় নিহত ১

  • Update Time : শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮
  • ৩৭৭ Time View

জগন্মাথপুর২৪ ডেস্ক::
দিরাই উপজেলার কর্নগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় জমসেদ খা (৪০) নামের একজন নিহত ও ৮জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত আলমগীর খা ও আলম খাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত জমশেদ খা কর্নগাও গ্রামের ওসমান খার ছেলে।
বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে গ্রামের সামনে দিরাই-মদনপুর সড়কের কর্ণগাও পয়েন্টে এই দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে হতাহতের ঘটনা ঘটে। রাস্তার পাশের পয়েন্টের আব্দুল্লাহ মিয়ার দোকান ঘরে শালিশ বৈঠক চলাকালীন সময়ে গ্রামের আবুল ওয়াফার লোকজন বৈঠকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।
এ ঘটনায় পুলিশ কর্ণগাঁও গ্রামের আবুল হোফা (৭৫), তার ছেলে আব্দুল গফফার (৫০), আব্দুল ওয়াহিদ (৪০), আব্দুল মুহিত (৩৫) ও তার ভাতিজা আবদুল মতিন (৪০) কে পুলিশ দিরাই ,মদনপুর সড়ক থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করেছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের আবুল ওয়াফা ও আলম খা’র লোকজনের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তি করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। কর্নগাঁও বাজারে আব্দুল্লাহ মিয়ার ঘরে আয়োজিত সালিশে উভয় পক্ষের লোকজন বসেছিলেন। সালিশে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের আঘাতে আলম খার পক্ষের জমসেদ খাসহ ৫ জন আহত হন। দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসার পথেই জমসেদ খা মারা যান।
দিরাই থানার ওসি মোস্তফা কামাল হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলছেন,‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com