1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

সিলেটে নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশ-ছাত্রলীগের হামলায় সাংবাদিক আহত

  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ২২৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন।
সোমবার বিকাল তিনটার দিকে এ ঘটনাটি ঘটেছে।

ছাত্রলীগের কিছু কর্মী নগরীর ১৭নং ওয়ার্ডের আম্বরখানা দরগাহ গেইট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিচ্ছিলেন। এ সময় প্রথম আলোর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিসবাহ উদ্দিন

জাল ভোটের ছবি তুলছিলেন। তখন ছাত্রলীগের কর্মীরা তাঁর মোবাইল ফোন কেড়ে নেন। এরপর সেখানে পুলিশ এসে তাঁকে বেধড়ক পেটায়।

এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের কয়েকজন সদস্য মিসবাহকে পেটান। ছাত্রলীগকর্মীরাও এ হামলায় অংশ নেয়। হামলায় মিসবাহর পিঠ ও ডান হাতের কিছু অংশ ফেটে যায়।

পুলিশ পেটানোর পর ছাত্রলীগের কর্মীরা মিসবাহর মোবাইল ফোন থেকে জাল ভোট দেওয়ার ভিডিও মুছে ফেলে পরে তা ফেরত দেন।

হামলায় আহত মিসবাহকে দ্রুত সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন সেখানে চিকিৎসাধীন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ বিষয়ে বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমরা দুঃখিত। খোঁজ নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com