1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

ওল্ডহ্যামে কাউন্সিলার মোহন আলী সংবর্ধিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
  • ৫১১ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে: ্রবিগত স্থানীয় কাউন্সিল নির্বাচনে ওল্ডহ্যামের চাডার্টন ওয়ার্ডে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী মোহন আলীকে নির্বাচিত করায় স্থানীয় চাডার্টন লেবার টিমের পক্ষ থেকে উক্ত ওয়ার্ডের সম্মানিত ভোটারদের সম্মানে এক প্রীতিভোজ ও নব নির্বাচিত কাউন্সিলর মোহন আলীকে সংবর্ধিত করা হয়েছে । বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতিতে ডিনার পুর্ব সংবর্ধনা সভায় ওল্ডহ্যাম বারা কাউন্সিলের কাউন্সিলার ফজলুল হকের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট মওদুদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম বারার সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার আব্দুল মালিক, কাউন্সিলার মন্তাজ আলী আযাদ , নির্বাচন সমন্বয়কারী আনোয়ার উদ্দিন, চাডার্টন শাহপরান মসজিদের চেয়ারম্যান নজরুল ইসলাম।

সভায় নবনির্বাচিত কাউন্সিলার মোহন আলীকে ফুল দিয়ে বরণ করেন চাডার্টন লেবার পার্টির অন্যতম সদস্য আলতাকুর রহমান, আহমেদ আলী ও আব্দুল মালিক।

সংবর্ধনার জবাবে নব-নির্বাচিত কাউন্সিলার তাঁর নির্বাচনী ওয়ার্ডের ভোটারদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁকে সাহায্য সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন ।

মাওলানা উবায়দুর রহমান আবিদের কোরআন তেলাওতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ মোক্তার আলী, আলহাজ তৈয়ব আলী, নজমুল ইসলাম, শফিক মিয়া, মোজাহিদ খান, জামাল উদ্দিন, মাওলানা আব্দুল কাইয়ুম কামালি , মিজানুর রহমান , শাহিনুর রহমান, মোশারফ হূসেন, আবুল হুসেন, আবিদুল ইসলাম আরজু, আজিজুর রহিম রুমেল, ইসলাম উদ্দিন, বাদশা মিয়া, আব্দুর রউফ, জয়নুল, নুরুল আলম, আব্দুল আহাদ, সুহেল আহমেদ , শামিম চৌঃ, এম, আনা মিয়া, খালেদ আহমেদ।

ডিনার পুর্ব আলোচনা শেষে মুসলিম উম্মাহর শুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিবেশন করেন বিখ্যাত আলেমে দ্বীন মাওলানা জোবায়ের আহমেদ আনসারী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com