1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

জনরায় মেনে নেয়ার ঘোষণা কামরানের

  • Update Time : শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ২৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন অাহমদ কামরান জনগণের রায় মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার সকাল ১১টার দিকে নগরীর ২৪নং ওয়ার্ডের বোরহান উদ্দিন গরম দেওয়ান গরম দেওয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শণ করেন তিনি।

এসময় তিনি বলেন, সকাল থেকে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।

এসময় নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ উল্লেখ করেন তিনি।

এসময় তার সাথে ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রনজিত সরকার, মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও গোলযোগের কারণে ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া সংরক্ষিত ৭ নং ওয়ার্ডে ২ জন প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হয়ে যাওয়ায় পুনরায় নির্বাচন হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com