1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেট ওসমানীতে মহিলার পেট থেকে বেরোল স্বর্ণের বার!

  • Update Time : সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ২৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক মহিলা যাত্রীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়।

ওসমানী বিমানবন্দরের কাস্টসম কর্মকর্তা এনামুল হক সরকার জানান, ইয়াসমিন সুলতানা নামের ওই মহিলা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে এসেছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার পেট থেকে ১০টি স্বর্ণের বার বের করা হয়েছে।

এছাড়া তার স্যান্ডেলের মধ্যেও স্বর্ণের বার রয়েছে। সেগুলো গণনা করা হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com