1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

কক্সবাজারে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ২২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতরবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক যুবলীগের সভাপতি জিয়াবুল হককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১০ টার দিকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় উপজেলার বাংলা বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত হন তিনি।
নিহতের ছোট ভাই ও ইউপি মেম্বার সরওয়ার কামালের অভিযোগ, দীর্ঘদিন যাবত স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী জিয়াবুল হকের কাছে চাঁদা দাবি করে আসছিল। এ ব্যাপারে কয়েকটি মামলাও হয়েছে। বিষয়টি মহেশখালী থানা ও মাতারবাড়ির পুলিশ ফাঁড়িকে কয়েকদফা অবহিত করা হয়।
তিনি বলেন, এর ধারবাহিকতায় বুধবার জিয়াবুল হক ব্যবসার প্রয়োজনে বাংলা বাজার আসলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাত ও দুই পায়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আশঙ্কাজনক অবস্থায় জিয়াবুলকে চট্টগ্রামে পাঠানো হয়েছিল। সেখানে রাতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।
সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com