1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

গরু কেনা নিয়ে ছুরিকাঘাতে প্রবাসি নিহত

  • Update Time : শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ২৬২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: হবিগঞ্জের বাহুবলে গরু কেনা নিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওয়াহিদ মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুটিজুরী বাজারে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার মীরেরপাড়া গ্রামের আব্দুল্লা মিয়ার ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্বস্থিপুর বাজারে কোরবানীর গরু ক্রয় নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে বাঁচাতে এগিয়ে আসা একই এলাকার কাওসার, আব্দুল আলী ও লুলু মিয়াকেও ছুরিকাঘাত করা হয়।

ছুরিকাঘাতের পর তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন তাদের বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মিয়াকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত অবস্থায় কাওসার আব্দুল আলী ও লুলু মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com