1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

প্রবাসি ছেলের কাছে কোরবানির টাকা না পেয়ে বাবার আত্মহত্যা

  • Update Time : রবিবার, ১৯ আগস্ট, ২০১৮
  • ২৬৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::প্রবাসীপুত্রের কাছে কোরবানির টাকা চেয়ে না পেয়ে অভিমান করে কীটনাশক খেয়ে হান্নান ফকির (৫৫) নামে এক জেলে আত্মহত্যা করেছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মফেজ ফকিরের ছেলে।

এ ব্যাপারে নিহতের সহোদর হামজালাল ফকির বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই মো. ইকবাল কবির জানান, ওই গ্রামের জেলে হান্নান ফকির তার কুয়েতপ্রবাসী ছেলে আলী ফকিরের কাছে কোরবানির পশু কেনার জন্য টাকা চান। হান্নানের স্ত্রী শেফালী বেগম তার প্রবাসীপুত্রকে কোরবানির টাকা দিতে নিষেধ করেন।

এ নিয়ে বৃহস্পতিবার রাতে স্বামী হান্নান ও স্ত্রী শেফালীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে অভিমানে হান্নান ফকির শনিবার দিবাগত রাতে ওই এলাকার বার্থী-সমরসিংহ খালে ভ্যাশাল (বড় জাল) বাইতে গিয়ে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন।

মুমূর্ষু অবস্থায় হান্নান ফকিরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাত ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হান্নানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে বরিশাল মর্গে পাঠান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com