1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

সিলেটে অপরাধ দমনে মাঠে নামছে ‘সিআরটি’

  • Update Time : বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৩৪১ Time View

কামরুল ইসলাম মাহি, সিলেট : বিশেষ ট্রেনিং শেষে পুলিশের বিশেষায়িত টিম ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) দক্ষ হয়ে অপরাধ দমনে এবার মাঠে নামছে পুলিশের চৌকস দলটি।
আমেরিকা থেকে সিলেটে আসা দুইজন প্রশিক্ষক ২৪ সদস্যের টিমকে মাসব্যাপী প্রশিক্ষণ দিয়েছেন। বুধবার দুপুরে নগরীর সিলেট জেলা পুলিশ লাইনে সিলেট মহানগর পুলিশের সিআরটি টিমের ট্রেনিং আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
সিলেটে মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণের সমাপনী হলেও আগামীতে আরোও ট্রেনিং গ্রহণ দেয়া হবে সিআরটি ইউনিটকে। জর্ডান পুলিশ ট্রেনিং কলেজে ৫ সপ্তাহ এবং সিলেট পুলিশ লাইনে এক মাসের বিশেষ ট্রেনিং শেষে সিলেটের সিআরটি ইউনিট এখন আরোও দক্ষ এবং সাহসী। এমনটিই জানালেন প্রশিক্ষকরা।
ট্রেনিংয়ের সমাপনী দিনে বুধবার দুপুরে রিকাবীবাজারস্থ পুলিশ লাইনে সাংবাদিকদের সাথে আলাপকালে সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, বিভিন্ন দেশে থাকা পুলিশের বিশেষায়িত বাহিনীর মতো সিআরটিকে গড়ে তোলা হয়েছে। জঙ্গি, মাদক, সন্ত্রাস, চোরাচালান প্রতিরোধ করা এবং মোস্ট ওয়ান্টেড আসামি গ্রেফতারে সিআরটি কাজ করবে।
প্রশিক্ষণের দায়িত্বে থাকা পুলিশ সদর দপ্তরে কর্মরত এডিসি শাহরিয়ার আল মামুন বলেন, সিআরটি টিমটি জর্ডান ও সিলেটে বিশেষভাবে প্রশিক্ষণ নিয়ে এখন আরোও দক্ষ এবং সাহসী। তারা কতোটুকু দক্ষ সেটি আপনারা আগামীতে নিজেরাই দেখতে পাবেন।
ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) ফয়সল মাহমুদসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com