1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

দিন দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

  • Update Time : বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ২৫৪ Time View
???????????????????????????????

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিন দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার বিকালে উপজেলা পৌরসদর মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, লক্ষী ভান্ডার শিল্পালয়ের মালিক মধুসুদন বর্মন ও তার কর্মচারি বিকাল ৩টার দিকে দোকান তালা দিয়ে বাড়িতে খেতে যায়। এর কিছুক্ষন পরই একটি নাম্বারবিহীন সিএনজি সালাম রোডের ওই দোকানের সামনে এসে দাঁড়ায়।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই সময় ওই রোডে মানুষের চলাচল একটু কম থাকার কারণে সিএনজি থেকে ৫-৭জন যুবক নেমে ওই দোকানে সাটারের সামনে একটি পর্দা টানিয়ে ধরে। তারপর তালা ভেঙ্গে দোকানে সজ্জিত প্রায় ৮০ লাখ টাকার স্বর্ণাংলকার লুট করে সাটারে নতুন তালা লাগিয়ে সামনে দাঁড়ানো ওই সিএনজি দিয়ে নির্বিঘ্নে চলে যায়।

পরে বিকাল ৫টার দিকে ওই দোকানের মালিক এসে দোকান খুলতে গিয়ে দেখে নতুন তালা লাগানো। পরে তালা ভেঙে দেখে দোকান খালি।

নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাজার কমিটির সভাপতি মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় আমরা হতভম্ব। বাজারে লাগানো সিসি ক্যামেরা থেকে এ দৃশ্য দেখতে পাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com