1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সড়কে প্রাণ গেল মামা-ভাগ্নের

  • Update Time : বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩০৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বালুবোঝাই একটি ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছে। ঘটনাটি ঘটে আজ বুধবার সকাল ৯টার দিকে সকালে গাইবান্ধা-ভরতখালী-সাঘাটা সড়কের ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া এলাকায়।

নিহতরা হলেন, ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লা ঘোষপাড়া গ্রামের গৌরাঙ্গ ঘোষের ছেলে সজিব চন্দ্র ঘোষ (২২) ও তার মামা বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের সুনীল চন্দ্র ঘোষের ছেলে নোর উত্তম (২৫)।

ভরতখালী ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, রংপুরের বড় দরগাহ এলাকায় সজিব ও নোর উত্তমের বইয়ের দোকান আছে। সেখান থেকে আজ সকালে গাইবান্ধা দিয়ে বাড়ি ফেরার পথে চিথুলিয়া এলাকায় পৌঁছালে সাঘাটার দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভাগ্নে সজিব ঘোষ ও মামা নোর উত্তম মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com