1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

স্কুলছাত্রীর মরদেহের পাশে যুবক রক্তাক্ত

  • Update Time : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৯৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::স্কুলছাত্রীটি মৃত। রক্তে লাল তার স্কুল ড্রেসটিও। আর তাকে জড়িয়ে নিথর অবস্থায় পড়ে আছে রক্তাক্ত এক যুবক। শনিবার বেলা পৌনে ৩টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের বেলতল রেললাইনের পাশে এমন দৃশ্য দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে তাদের উদ্ধার করতে যায় পটিয়া থানা পুলিশ।

নিথর দেহ দেখে প্রথমে মনে হয়েছিল দু’জনেই মৃত। পটিয়া থানার এসআই আলমগীর হোসেন বলেন, যুবকটির দেহ নড়াচড়ার সময় গোঙানির শব্দ কানে আসে। ফলে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সে আশঙ্কাজনক অবস্থায় ছিল। তার পেটে ছুরির আঘাত শনাক্ত করা হয়েছে। তবে স্কুলছাত্রীর পেটে একাধিক ছুরিকাঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি প্রেমঘটিত।

তিনি বলেন, মনে হচ্ছে যুবকটি প্রেমে প্রত্যাখ্যান হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে খুন করেছে। আর নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

খুন হওয়া স্কুলছাত্রী পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার নাম রিমা আক্তার। উপজেলার দক্ষিণ ভূর্ষি এলাকার বাসিন্দা। আর আহত যুবকের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তবে স্কুলছাত্রী রিমা আক্তারের পরিবারে খবর দেয়া হয়েছে। তারা হলে রহস্যের জট খুলতে পারে বলে জানান এসআই আলমগীর হোসেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, বেলতল রেললাইনের পাশে নিহত স্কুলছাত্রীকে জড়িয়ে আহত যুবককে পড়ে থাকতে দেখে উৎসুক জনতা ভিড় জমায়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। প্রথমে মনে করা হয়েছিল দু’জনই মারা গেছে। পরে অস্ফুট গোঙানির শব্দ পেয়ে যুবকটির বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ আহত যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।
মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com