1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হোন: বাম গণতান্ত্রিক জোট

  • Update Time : মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩১২ Time View

কামরুল ইসলাম মাহি, সিলেট :: নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকির সরকার গঠন, সংখ্যানুপতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

সোমবার বিকালে সিটি পয়েন্টে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

সিপিবি জেলা সভাপতি হাবিবুল ইসলাম খোকার সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সুশান্ত সিনহা সুমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার হোসেন সুমন, বাসদ (মা) জেলা সদস্য হুমায়ূন রশীদ শোয়েব প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াত আহমদ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের নাবিল এইচ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শোষণ-বৈষম্য, রুটি-রুজির সংকট, বেকারত্ব, গুম-খুন-সন্ত্রাস, জানমালের নিরাপত্তাহীনতা এসবে জনজীবন বিপর্যস্ত। জনপ্রিয়তা হারিয়ে মহাজোট সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার সমূহর রুদ্ধ করে দমন-নিপীড়নের পথে স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন অব্যাহত রেখেছে।

বক্তারা, ভোটাধিকার সহ জনগণের অধিকার রক্ষার আন্দোলনে শামিল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com