1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

গর্ভে গুলিবিদ্ধ সেই শিশুটি এখন মায়ের কোলে

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০১৫
  • ৪২০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মাগুরায় ছাত্রলীগের সংঘর্ষে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটিকে মায়ের কোলে দেয়া হয়েছে। জন্মের ১৪ দিন পর শিশুটিকে কোলে নিয়ে বুধবার প্রথম বুকের দুধ খাইয়েছেন মা।
শিশুটিকে কোলে নিয়ে প্রথম বুকের দুধ খাইয়ে নাজমা বেগম বলেন, ১৪ দিন প্রতীক্ষার অবসান আজ হল। আমি আমার সুরাইয়াকে কোলে নিয়ে বুকের দুধ খাওয়াতে পেরেছি।
এদিকে শিশুটির নাম রাখা হয়েছে সুরাইয়া। বুধবার দুপুরে শিশুটির বাবা বাচ্চু ভূঁইয়া এ নাম দেন। তিনি বলেন, আর নয় বুলেটকন্যা, শিশুটির নতুন নাম হল সুরাইয়া। আমার স্ত্রী নাজমা বেগমের সঙ্গে কথা বলে এ নাম ঠিক করেছি। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা নাম দিয়েছিলেন বুলেটকন্যা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ হাসিনা জানান, শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হওয়াতে দুপুরে মায়ের কোলে দেয়া হয়েছে। আগামী শনিবার শিশুটিকে স্পেশাল কেয়ার ইউনিট (এনআইসিও) থেকে সাধারণ ওয়ার্ডে দিতে পারব বলে আশা করি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com