1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে ৪ কেজি ৫ শত গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৯২ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পাথারিয়া ইউনিয়নের বাবনিয়া এলাকা থেকে ৪ কেজি ৫শত গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যা¤েপর একটি আভিযানিক দল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাবনিয়া এলাকায় অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ র‌্যাব-৯ এর কো¤পানী কমান্ডার ডিএডি আমজদ আলীর নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকার গণিগঞ্জ গ্রামের বাবনিয়া গ্রামের ইটের ব¬কের রাস্তার সামনে সুনামগঞ্জ-দিরাইগামী রাস্তা হইতে ৪ কেজি ৫ শত গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মো. ফয়সল(৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেন। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
র‌্যাব সুত্রে জানা যায়, ফয়সল দীর্ঘদিন যাবত অতি গোপনে সিলেট জেলার বিভিন্ন এলাকার যুব সমাজের নিকট গাজাসহ বিভিন্ন নেশাজাতীয় মাদক বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তার এসব কর্মকান্ড দেশের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে রাতেই দক্ষিন সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং র‌্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com