1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

হবিগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংর্ঘষে নিহত ১, আহত ১৫

  • Update Time : শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুরে যাত্রীবাহি বাস ও পাথব বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মনির মিয়া (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মনির মিয়া নাটোর জেলা সদরের ছাতরুইয়া গ্রামের আব্দুল হকের ছেলে ও বাসের হেলপার বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ছামী-জনি পরিবহণ নামে একটি যাত্রীবাহি বাস সিলেটের উদ্যোশে ছেড়ে আসে। পথিমধ্যে হবিগঞ্জের ওলিপুরে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত আরও ১৫ জন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন তালুকদার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এছাড়া আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com