1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহত ২, আহত ২০

  • Update Time : মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ২৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ২০ জন। নিহত দুই ব্যক্তির নাম তাইজুল ও সামসুল । মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীর বিশফিট শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ওসি।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

আধাঘন্টারও বেশি সময় ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন তারা। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ৬জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সুত্র-মানব জমিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com