1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

তাহিরপুরে জেলে ও কৃষক সম্মেলন বৃহস্পতিবার, প্রধান অতিথি এমএ মান্নান

  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ২৮৫ Time View

তাহিরপুর প্রতিনিধি ::
আগামীকাল বৃহস্পতিবার তাহিরপুরের মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাওরের জেলে ও কৃষক সম্মেলন অনুষ্ঠিত হবে। ভিডিও বার্তায় সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাওর অঞ্চলের কৃষক ও জেলেদের আনন্দ বেদনার কথা সরকারের কাছে তুলে ধরার লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড শামসুন্নাহার রব্বানী, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান।
সম্মেলনের সভাপতিত্ব করবেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা এবং সঞ্চালনা করবেন পিযুষ পুরকায়স্থ টিটু।
সম্মেলনে সুনামগঞ্জ জেলা মৎস্য অফিস, সমবায় অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডসহ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com