1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ২৯৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিরাজগঞ্জ জেলা শহরের রেল কলোনি মহল্লা থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- স্থানীয় রিকশাচালক আব্দুল মান্নানের স্ত্রী সুমি খাতুন (৪০) ও তাদের মেয়ে রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী মালা খাতুন (১৪)।
সদর থানার উপ-পরিদর্শক মোকাররম হোসেন জানান, এলাকার মানিক নামের এক ছেলের সঙ্গে মালার প্রেমের সম্পর্ক ছিল। কয়েক দিন আগে বিয়ের দাবিতে মেয়েটি মানিকের বাড়িতে গিয়ে ওঠে। পরে এলাকার মুরব্বিরা তাকে বুঝিয়ে-শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এ ঘটনায় মঙ্গলবার স্ত্রী ও মেয়েকে বেধড়ক মারধর করেন মান্নান। বুধবার বিকেলে মা ও মেয়ে রাগে-অভিমানে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com