1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

শেখ হাসিনার বিশেষ উদ্যোগে সিলেটের ৫শ ৯২জন পাবেন বসতঘর

  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ২২৬ Time View

কামরুল ইসলঅম মাহি, সিলেট : সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে সিলেটের ৫৯২ টি পরিবার পাচ্ছে বসতঘর। এসব বসতঘর নির্মাণের ব্যয় ১ লক্ষ করে ধরা হয়েছে। এমন তথ্য সিলেটের নবাগত জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় কালে এমন তথ্য জানিয়েছেন।

তিনি এ প্রসঙ্গে বলেন – প্রাথমিকভাবে আমরা ৫৯২টি পরিবারকে নির্বাচন করেছি। শীঘ্রই আমরা সংশ্লিষ্ট দপ্তর থেকে ওই অনুদান পেয়ে যাবো। সঠিক ভাবে বসতঘর নির্মাণ যাতে হয় সেদিকে সাংবাদিকদের সুদৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন – এসব বসতঘর মূলত যাদের জায়গা আছে বসতঘর নেই তাদের প্রদান করা হবে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ছালিক রুমাইয়া প্রমুখ।

এসময় নবাগত জেলা প্রশাসক এমদাদুল ইসলাম বলেন- সিলেটের যেকোনো ভালো কাজে নিজেকে উৎসর্গ করে দেবো। সিলেটের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা করতে হবে। সাংবাদিকরা যেকোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করে যাবো।

সাংবাদিকরা যাতে হয়রানীর শিকার না হন সেদিকে তাঁর সুদৃষ্টি থাকবে বলেও জানান নবাগত ডিসি।

এসময় তিনি সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময়ে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপষ রায় পুরকায়স্থ, ইমজার সভাপতি আশরাফুল কবির, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com