1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

  • Update Time : রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ২৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দড়ি নিয়ে খেলতে খেলতে গলায় ফাঁস লেগে ইয়াদুল (১০) নামে এক শিশু করুন মৃত্যু হয়েছে।  ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ গ্রামে।

আজ রবিবার দুপুরে নিজ বাড়ির আড়ার সাথে ঝুলে তার মৃত্যু হয়। ইয়াদুল ঝিকরগাছা উপজেলার বাদে নাভারণ গ্রামের জামাল হোসেনের ছেলে এবং নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

নিহতের পিতা জামাল হোসেন জানায়, ইয়াদুল প্রতিদিই দড়ি নিয়ে খেলতো। দড়িতে ঝুলাঝুলিসহ বিভিন্ন রকমের ব্যায়াম করা তার প্রতিদিনের অভ্যাস। রোববার সকালে নিজ বাড়িতে আড়ার সাথে দড়ি ঝুলিয়ে সে খেলা করছিল। খেলা শেষে তার পরীক্ষা দিতে যাওয়ার কথা। এ সময় ইয়াদুলের বাবা মা যে যার মতো কাজে বাইরে চলে যায়। ফাঁকা বাড়িতে ইয়াদুল খেলতে খেলতে হঠাৎ তার গলায় ফাঁস লেগে যায়। ইয়াদুলের ছোট ছোট চিৎকার কারো নজরে না পড়ায় রশিতে ঝুলে করুন মৃত্যু হয় ইয়াদুলের।

মৃত্যুর কিছুক্ষণ পর ইয়াদুলের মা বাড়িতে ফিরে শিশু ইয়াদুলের নিথর দেহটি ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে আড়া থেকে ইয়াদুলের মৃতদেহ মাটিতে নামান। ইয়াদুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। নিহতের পরিবার এবং এলাকাবাসীর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।

সুত্র-কালের কণ্ঠ

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com