1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

আছপিয়ার পাশে দাড়ালেন জাকেরীন

  • Update Time : শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৪১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক আছপিয়ার পাশে দাঁড়ালেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সদর উপজেলা পরিষদের ৪ বারের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। বৃহস্পতিবার সন্ধ্যায় মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় তিনি ধানের শীষের পক্ষে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মুরব্বী হাফিজ সিরাজুল হক। বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী মোহাম্মদ ফজলুল হক আছপিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি জেলা বিএনপির সহসভাপতি আকবর আলী, নাদীর আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, বিএনপি নেতা এটিএম হেলাল, রেজাউল হক, আ.ত.ম মিসবাহ, সেলিম উদ্দিন আহমদ, নজরুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল লতিফ।
সভায় বক্তারা বলেন, ‘ঐক্যবদ্ধ বিএনপির প্রার্থীর সঙ্গে এখানে জাপার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়ই আসবে না। ধানের শীষের জয়ের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা-কর্মীদের উপর নির্যাতন চলছে। এই সময়ে প্রত্যেক কর্মীকে প্রার্থী হিসাবে কাজ করে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে।’
প্রসঙ্গত. সুনামগঞ্জ-৪ (সদর উত্তর-বিশ্বম্ভরপুর) আসনে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীনকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছিল। দলীয় নেতা-কর্মীদের দাবি ছিল ফজলুল হক আছপিয়া ও দেওয়ান জয়নুল জাকেরীন একমঞ্চে একসঙ্গে প্রচারণা চালাতে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুই জেলা বিএনপির নেতারা বেতগঞ্জে সমাবেশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com