1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে সৈয়দ মুচ্ছাব্বিরের গ্রেফতারে নিন্দা জানিযেছে বিএনপি

  • Update Time : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৪৪১ Time View

জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ-কে মিথ্যা মামলায় গ্রেফতার করায় এক বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথপুর উপজেলা বিএনপি। বিবৃতিতে সৈয়দ মোসাব্বিরের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ মুকিত,সহ-সভাপতি এড. জিয়াউর রহিম শাহিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান সহ জগন্নাথপুর উপজেলা বিএনপির নেত্রীবৃন্দ । বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন ধানের শীষের জোয়ার দেখে পুলিশ দিয়ে আমাদের দলীয় নেতাকর্মীদের গন গ্রেফতার ও অহেতুক হয়রানী শুরু করেছে। গ্রেফতার ও হয়রানি করে ধানের শীষের বিজয় দমীয়ে রাখা যাবে না।সৈয়দ মোসাব্বির সহ জগন্নাথপুর পৌর বিএনপি নেতা তৈয়ব আলী, আশারকান্দী ইউনিয়ন বিএনপি নেতা ডা: শাহ রুহেল, ছাত্রদল নেতা শাহ রুবেল, সৈয়দপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সৈয়দ সাবের আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল কাদির, সজিব আহমদ সহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com