1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্যে সাক্ষাতে স্বপরিবারে এম এ মান্নান

  • Update Time : শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯
  • ৩৯২ Time View

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জ -৩ আসনের হ্যাট্রিক সাংসদ সৎ,স্বজন রাজনীতিবিদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহামান্য রাষ্টপতি আব্দুল হামিদ এর সাথে দেখা করেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির সাথে দেখা করার সময় তার স্ত্রী জুলেখা মান্নান,ছেলে সাহাদাৎ মান্নান অভি উপস্থিত ছিলেন। এম এ মান্নান

শনিবার(৫ জানুয়ারী) দুপুরে বঙ্গভবনে পৌঁছেন এবং রাষ্ট্রপতিকে পরিবারের সদস্যদের সাথে নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের কাছ থেকে সুনামগঞ্জবাসীর খোঁজ খবর নেন।

উল্লেখ্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর সাথে দীর্ঘদিনের ঘনিষ্ট পারিবারিক সম্পর্ক রয়েছে। এম এ মান্নান চাকুরী জীবনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় থেকে রাষ্ট্রপতির সাথে সুসম্পর্ক গড়ে উঠে। দুই বছর আগে হাওর অঞ্চলে বোরো ফসল ডুবির ঘটনা ঘটলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে এম এ মান্নান মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ কে সুনামগঞ্জে নিয়ে এসে কৃষকদের দুর্ভোগের চিত্র দেখান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com