1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:

স্বামীর হাতে স্ত্রী খুন

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০১৫
  • ৪২৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক : এক পাষান্ড স্বামী তার স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধুর নাম সুমাইয়া আক্তার মুন্নী (৩০) । এ ঘটনায় নিহতের স্বামী মুহিউদ্দিন (৪৮) কে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুহিউদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সকালে সামান্য কথা কাটাকাটির জের ধরে তার স্ত্রীকে বাড়ির পুকুরে চুবিয়ে হত্যা করে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কুলাউড়া থানার উপ পরিদশর্দক (এসআই) নুর হোসেন বিষয়টি নিশ্চত করে জানান, এ ঘটনায় স্বামী মুহিউদ্দিনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com