1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

জগন্নাথপুরে চারদিনেও বিকল্প সড়কের কাজ শেষ হয়নি

  • Update Time : রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৮২ Time View

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের মজিদপুর এলাকায় বেইলি সেতু ভেঙে যাওয়ায় চার দিন ধরে উপজেলা সদর থেকে জেলা শহরের সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ আছে। এ অবস্থায় দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার জেলার পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের (আব্দুস সামাদ আজাদ) উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর এলাকায় অতিরিক্ত বালুবোঝাই ট্রাক উঠলে সেতুটি ভেঙে পড়ে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (এসও) মোস্তাফিজুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘যাতায়াতের সুবিধার্থে আমরা দ্রুত বিকল্প সড়কের কাজ শেষ করতে প্রচেষ্টা চালাচ্ছি। আশা করছি এক-দুই দিনের মধ্যে কাজ সম্পন্ন হবে।’

প্রসঙ্গত, পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি মহাসড়কের জগন্নাথপুর থেকে পাগলা পর্যন্ত সাতটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু আছে। সেতুগুলো ভেঙে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড কম্পানি লিমিটেডকে এ কাজ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com