1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

ইউএনও অফিসে হামলা, ভাঙচুর

  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৩৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে হামলা চালিয়েছে পরাজিত চেয়ারম্যান এবং বিজয়ী ভাইস চেয়ারম্যানের সমর্থকরা। এ সময় তারা সম্মেলন কক্ষের চেয়ার-টেবিল-গ্লাস ও জানালা দরজা ভাঙচুর করে। রোবাবার সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১২৩ টি ভোট কেন্দ্রের নির্বাচনী ফলাফল ঘোষণাকালে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ফলাফল ঘোষণার সময় রাতে পরাজিত চেয়ারম্যান প্রাথী মাহামুদ হোসেন দিপুর এক সমর্থক একটি কেন্দ্রের ফলাফল হাতে নিয়ে উপজেলা সম্মেলন কক্ষে প্রবেশ করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেন, আপনার ফলাফল ঘোষণার সঙ্গে একটি কেন্দ্রের ফলাফলের কোন মিল নেই। আপনি ফলাফল নিয়ে চরম দুর্নীতি ও পক্ষপাতিত্ব করছেন। এ সময় একই অভিযোগ করেন বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থী নিতিশের সমর্থকরা। এ নিয়ে একে অপরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর তারা হামলা চালিয়ে সম্মেলন কক্ষের জানালা-দরজা-চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

সুত্র- মান জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com