1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:

ভোট কেন্দ্রে নৌকার এজেন্টের মৃত্যু

  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৩৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: টাঙ্গাইলের সখীপুরে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে আজহারুল ইসলাম রাজা (৪২) নামে এক নৌকার এজেন্টের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার যুগীরকোঠা পূর্বপাড়া ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।

নিহত রাজা উপজেলার বহেরাতৈল ইউনিয়নের বর্তমান সদস্য।

কেন্দ্রের পিজাইডিং কর্মকর্তা পার্থ স্বারথী গোস্বামী বলেন, ভোটগ্রহণ শুরুর ঘণ্টাখানেক পরই কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন রাজা। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ বলেন, হঠাৎই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজার মৃত্যু হয়েছে। আগে থেকেই তিনি হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ গ্রহণ করা হয়েছে।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com