জগন্নাথপুর২৪ ডেস্ক::
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান এবং তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম সুনামগঞ্জ থেকে বদলি হয়েছেন। জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আল ইমরান জামালগঞ্জ থেকে বড়লেখা উপজেলায় বদলি হয়েছেন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ময়মনসিংহে বদলি হয়েছেন।
এদিকে জামালগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন প্রিয়াংকা পাল। এছাড়াও জামালগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন যোগদান করেছেন আয়েশা আক্তার।
রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে বদলিকৃত কর্মকর্তাদের বিদায়ী শুভেচ্ছা ও নতুন কর্মকর্তাদের স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রদীপ সিংহসহ কালেক্টরের অন্যান্য কর্মকর্তাগণ।
Leave a Reply