1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ট্রলারডুবিতে নিখোঁজের ৪ দিন পর পুলিশের লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ২৬০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ভোটের দায়িত্ব পালন শেষে ফেরার পথে নারায়ণগঞ্জে ট্রলার ডুবে নিখোঁজের চারদিন পর পুলিশ সদস্য সেলিম মিয়ার লাশ পাওয়া গেছে।

বুধবার  সকালে বন্দর উপজেলার দিঘিরপাড় এলাকায় মেঘনা-শীতলক্ষ্যার মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ।

সেলিম ছিলেন সোনারগাঁও উপজেলা শহরে পুলিশের শহর পরিদর্শক (টিএসআই)। গোপালগঞ্জের গোপীনাথপুর গ্রামের ইয়ার আলী শেখের ছেলে তিনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, বুধবার সকালে সেলিমের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটি এখনও শনাক্ত করা যায়নি।

প্রসঙ্গত, রোববার জেলার সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ ও চরহোগলা এলাকায় দুটি ভোটকেন্দ্রের নির্বাচনী দায়িত্ব পালন শেষে সন্ধ্যায় ফেরার পথে মেঘনা নদীতে ঝড়ে পড়ে ট্রলার ডুবে যায়। ট্রলারের ১৬ জন উদ্ধার পেলেও নিখোঁজ হন সেলিমসহ তিনজন।

এর আগে ব্যাংক কর্মকর্তা বোরহান উদ্দিন ও আনসার সদস্য রিতা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। বোরহান পিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com