1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৯

  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৩৬৬ Time View

শাল্লা প্রতিনিধি
শাল্লার হবিবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামে বাড়িতে পল্লী বিদ্যুতের পিলার বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ নারীসহ ১৯ জন আহত হয়েছেন।
জানা যায়, বিদ্যুতের একটি পিলার বসানো নিয়ে মঙ্গলবার বিকালে মার্কুলী গ্রামে পাশাপাশি বাড়ির কাচাই মিয়ার ছেলে তাজেল মিয়া (৩৫) ও দরবেশ মিয়ার ছেলে খালেক মিয়া (৫০) এর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার সকাল ৮ টায় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের নারীসহ ১৯ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এ সংবাদ পেয়ে শাল্লা থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন ।
সংঘর্ষে আহতরা হলেন, দরজ আলী (৬০) জনি বিবি (৩৫) শফিবানু (১৭) জৈগুন বিবি (৩৪) রিনা বেগম (৩৫) ময়না মিয়া (৩৫) হোসনা আরা (৬০) রুবেল মিয়া (২২) খোকন মিয়া (২৮) মারুউদ্দিন (২৬) মোতাহার (১৮) নাজমুল (১৭) বেনু মিয়া (৬৫) তোফায়েল (২২) আব্দুল কাদের (৬) অনিক মিয়া (১৮) নাসারুল মিয়া (২৮) ধন মিয়া (৩৬) ও রুশেন মিয়া (২৬) । এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ময়না মিয়া (৩৫) জনি বেগম (৩৫) জৈগুন বিবি (৩৪) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে বুকে টেডা বিদ্ধ ময়না মিয়ার অবস্থা খুবই আশংঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক। অন্য আহতদরে মধ্যে শাল্লা সদর হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছে অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ সুত্র জানান ।
শাল্লা থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি অনুকুলে রয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে তিনি এ প্রতিবেদককে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com