1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

২০০ মোটরসাইকেল চুরির হোতাসহ আটক ৪

  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ২৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরদলের ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শুক্রবার গভীররাতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আবদুুল্লাহ আল মুরাদ।

গ্রেপ্তারকৃতরা হল, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালুপুর বেইলিব্রিজ গ্রামের টিপু সুলতানের ছেলে মো. সুমন রেজা, একই উপজেলার দাড়িগাছী বারিকবাজার গ্রামের মো. হুমায়ন কবিরের ছেলে মো. ইলিয়াস, চাঁদপুর মধ্যপাড়া গ্রামের মৃত মোস্তফার ছেলে মো. আহসান ও সাহেবনগর শান্তির মোড় গ্রামের শ্রী রঞ্জিতের ছেলে শ্রী সজিব।

সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা শুক্রবার রাত ২টায় টায় জেলার শিবগঞ্জ উপজেলার শান্তির মোড় এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরি চক্রের মূলহোতাসহ ৪ সক্রিয় সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছে থেকে সকল প্রকার মোটরসাইকেলের লক খোলার ২টি মাস্টারকিসহ ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে ২০০ মোটরসাইকেল চুরির করার কথা স্বীকার করেন। শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর আজ শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com