1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

জমির বিরোধে তরুণকে কুপিয়ে হত্যা

  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৩৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: কুমিল্লার বুড়িচংয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাসেল (১৯) নামে এক তরুণকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জেলার বুড়িচং উপজেলার ময়নামতির ফরিজপুর এলাকায় হত্যার ঘটনাটি ঘটে। রাসেল বুড়িচং উপজেলার ময়নামতির ফরিজপুর রামপাল গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য তরুণের মরদেহ রবিবার মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় পূর্ববিরোধের জের ধরে বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাসেলের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে এসে একই গ্রামের রুস্তম নামের অপর একজন আহত হন। উভয়কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ১০টার দিকে রাসেলের মৃত্যু হয়।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের লুৎফুন্নেছার পরিবারের সঙ্গে রাসেলের পরিবারের বিরোধ চলে আসছিল। পুরনো বিরোধের জের ধরে লুৎফুন্নেছার পরিবারের লোকজন শনিবার সন্ধ্যায় রাসেলের ওপর হামলা করে।

সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com