1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ব্যবসায়ীকে গলাকেটে হত্যা, ৫ লাখ টাকা ছিনতাই

  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৪৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

টাঙ্গাইলের মধুপুরে আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার দিনগত রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল উপজেলার অলিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, জলিল রাতে ব্যবসার কাজ শেষে টাঙ্গাইল-মধুপুর সড়ক থেকে অলিপুরে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। এরপর তাকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় তার কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে একই গ্রামের প্রতিবেশী ব্যবসায়ী মতিয়ার রহমান বাড়ি ফেরার সময় জলিলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনি স্থানীয় লোকজনের সহায়তায় জলিলকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com