1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সাবেক এমপি মজিদ মাষ্টার আর নেই পরিকল্পনামন্ত্রী সহবিভিন্ন মহলের শোক

  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ৫৪২ Time View

স্টাফ রিপোর্টার::
ছাতক দোয়ারার সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ জেলাবারের প্রবীণ আইনজীবি বীর মুক্তিযোদ্ধা অ্যাড‌ভোকেট আব্দুল ম‌জিদ মাস্টার আর নেই। শ‌নিবার সকালপৌনে নয়টার সময় সি‌লেট এম এ জি ওসমানী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুমামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম,মুক্তাদীর আহমদ মুক্তা,জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার,উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর খলিলুর রহমান,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া প্রমুখ । মরহুমের মরদেহ সিলেট থেকে সুনামগঞ্জের বাসায় নিয়ে আসা হলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে শেষ দেখতে ভীড় করেন। আজই তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
এডভোকেট আব্দুল মজিদ সংসদ সদস্য ছাড়াও জাতীয় পার্টির জেলা সভাপতি, আইনজীবী সমিতির সভাপতিসহ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com