1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ চম্পুর ওপর সন্ত্রাসী হামলা

  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ৪৩৫ Time View

জুড়ী প্রতিনিধি :: দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলো পত্রিকার জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পুর উপর হামলা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি শনিবার রাত প্রায় ৯টায় উপজেলা শহরের জুড়ী সেতুর উপর ঘটেছে।

চম্পু জানান, ঘটনার সময় তিনি একটি মোটর সাইকেলের পিছনে বসে ভবানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসামাত্র পূর্বে থেকে ওৎ পেতে থাকা ৪/৫ জন সন্ত্রাসী পিছন থেকে তাঁর উপর হামলা চালায়। তিনি সাইকেল থেকে নেমে তাদের পরিচয় জানতে চাইলে আবারও হামলা করা হয়। পরে তিনি দৌড়ে গিয়ে সেতুর পাশের একটি দোকানে আশ্রয় নেন। পরে হামলাকারীরা দোকানের সামনে গিয়ে তাঁকে ডাকাডাকি করে পালিয়ে যায়।

তিনি পি‌ঠে, হা‌তে, পা‌য়ে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনার খবর পেয়ে জুড়ীর

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম ও স্হানীয় সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করে তাঁর খোঁজখবর নেন। এদিকে নির্ভিক কলম সৈনিক প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পুর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com