1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

শবেবরাতের রাতে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০১৯
  • ২৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কুমিল্লায় সহপাঠিদের ছুরিকঘাতে মোন্তাহিন ইসলাম মিরন নামের এক স্কুলছাত্র খুন হয়েছেন। রোববার শবেবরাতের রাতে এই ঘটনা ঘটে।

নিহত মিরন কুমিল্লার নগরীর মডার্ন হাই স্কুলের ৮ম শেণির ছাত্র ও ঝাউতলা এলাকার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে স্কুলের একটি অনুষ্ঠানে বসা নিয়ে মিরনের সঙ্গে সহপাঠিদের বিরোধ সৃষ্টি হয়। পরে এ নিয়ে তাকে কয়েকবার হুমকি দেওয়া হয়। রোববার রাতে শবেবরাতের নামাজ পড়তে মিরন বাসার বাইরে গেলে নগরীর ঠাকুরপাড়া রোডের মদিনা মসজিদ এলাকায় তার সহপাঠিরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নগরীর কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম জানান, সহপাঠিদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হলে স্থানীয়রা মিরনকে হাসপাতালে নিয়ে যায়। পরে গভীর রাতে তার মৃত্য হয়। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com