1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক-১

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ২৯৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিরাজগঞ্জের তাড়াশে কারিগরি (বি.এম) শিক্ষার একাদশ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার প্রদর্শক মো. মোজাহারুল ইসলামকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ওই ছাত্রীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, তিনি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের বিএম শাখার ১ম বর্ষের শিক্ষার্থী। বুধবার কম্পিউটার প্রোগ্রামিং পরীক্ষা চলাকালে কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলাম তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এর আগেও ওই প্রদর্শক একাধিকবার তাকে উত্ত্যক্ত করেছিলেন।

পরে পরীক্ষা শেষে ওই ছাত্রী তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবালের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কলেজ কর্তৃপক্ষ জরুরি সভা ডেকে অভিযুক্ত প্রদর্শককে পুলিশে সোপর্দ করে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং প্রদর্শককে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com