1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

গলায় বল আটকে শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৬১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মাগুরার সব্দালপুর গ্রামে খেলতে গিয়ে গলায় বল আটকে রাফিস নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সে ওই গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাফিস তার সমবয়সী দুই চাচাতো ভাইবোনের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল।

বাড়ির বড়রা অন্য কাজে ব্যস্ত ছিলেন। এ সময় কান্নার শব্দে তার মা ছুটে গেলে বল গলায় আটকে গেছে বলে শিশুটি জানায়।

শিশুটির মা সিরিয়া খাতুন জানান, ঘটনার পরপরই সব্দালপুর বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাই। কিন্তু তিনি মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, এখানে আনার আগেই শিশুটির মৃত্যু হওয়ায় তার গলায় কী ধরনের বল আটকে গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

শিশুটির বাবা জামিরুল ইসলাম ঢাকায় চাকরি করেন। জামিরু-সিরিয়া দম্পতির ১০ বছরের আরেকটি মেয়ে রয়েছে বলে জানা গেছে।

সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com