1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে রক্তাক্ত করল বখাটে

  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৩৮৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বখাটের ধারালো অস্ত্রের কোপে অষ্টম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার মীরশংকর এলাকায় শনিবার বেলা ৩টার দিকের এ ঘটনায় আহত ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বখাটেকে আটক করে কুলাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

জানা যায়, উপজেলার পৌর শহরের একটি স্কুলেরে ওই ছাত্রীকে (১৫) দুই বছর ধরে সাদিপুর গ্রামের বকুল মিয়ার ছেলে জুয়েল আহমদ সামিরাকে প্রেম নিবেদন ও উত্যক্ত করে আসছিল।

ছাত্রীর অভিভাবক এ বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের মাধ্যমে বখাটের অভিভাবককে জানালে সে আর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করবে না বলে মুছলেকা দেয়। কিন্তু সে তাকে উত্ত্যক্ত করা থেকে বিরত হয়নি।

আহত ছাত্রীর স্বজনরা জানান, শনিবার দুপুরে স্কুল ছুটির পর সিএনজিচালিত অটোরিক্সায় বাড়িতে যাচ্ছিলো মেয়েটি। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপাতে থাকে বখাটে জুয়েল। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তারা জানান, অবস্থার অবনতি হলে আহত শিক্ষার্থীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। স্থানীয়রা বখাটে জুয়েলকে আটক করে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে সোপর্দ করেন।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বখাটে জুয়েলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com