1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

৯৬ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩

  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ২২৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজশাহীর পুঠিয়ায় কাভার্ডভ্যান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পুঠিয়া বাজার এলাকা এসব উদ্ধার করে র‌্যাব-৫।

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের বাকুলিয়া উপজেলার চাক্তাই ভাঙাপোল এলাকার আবুল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (৩৩), কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাকান্দা এলাকার মৃত বাবুলের ছেলে মো. সোহেল (৩০) এবং নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা এলাকার মনসুর রহমানের ছেলে মিঠু আলী (২৩)। মাদকবহনকারী কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এসব গাঁজা তারা কুমিল্লা থেকে এনে রাজশাহী অঞ্চলে বিক্রির চেষ্টা করছিল।

র‌্যাবের মতে, আটককৃত তিনজনই চিহ্নিত মাদককারবারি। র‌্যাবের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে এই কারবারে যুক্ত থাকার কথা স্বীকারও করেছেন তারা।

রোববার ভোরে গণমাধ্যমকে র‌্যাব আরও জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে রাতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল পুঠিয়াবাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় একটি কাভার্ডভ্যান থেকে ৯৬ কেজি গাঁজা এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব। অভিযানে মাদককারবারে যুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়ার কথা জানায় র‌্যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com