1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণের আসামি নিহত

  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ২৪৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্কুলছাত্রী ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন।

সোমবার ভোরে লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় কথিত বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মাশকুর রহমান বন্দুকযুদ্ধের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (২৬)। ১২ এপ্রিল নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে লোহাগাড়া থানায় দায়ের করা মামলার একমাত্র আসামি ছিলেন সাইফুল।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মাশকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ধর্ষণ মামলার আসামি সাইফুল ইসলামকে ধরতে ভোরে অভিযান চালায় র‌্যাব-৭। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুলের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে র‌্যাব।

মাশকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও ২৪টি গুলি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাইফুলের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com