1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

মৌলভীবাজারে শিশু ধর্ষিত

  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৫৭৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক;: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির এক ছাত্রী (৯) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ধর্ষণের শিকার ছাত্রীর চাচা সিরাজ মিয়া বলেন, সকালে আমার ভাতিজি বাড়ীর পাশের চা বাগান থেকে চা পাতা তুলতে যায়। তখন একই এলাকার জামাল মিয়া (২০) নামে এক যুবক আমার ভাতিজিকে মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

‘ধর্ষিতা’ ওই শিশু শিক্ষার্থীর বাড়ী শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামে। সে লছনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

ধর্ষণের দায়ে অভিযুক্ত জামাল পেশায় একজন সবজি ব্যবসায়ী।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মহসীন বলেন, আমাদের এখানে ফরেনসিক বিভাগ নেই। তাই আমরা মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, আমি বিষয়টি শুনে সাথে সাথেই হাসপাতালে ফোর্স পাঠিয়েছি এবং আমি নিজেও যাচ্ছি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com