1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

৫ম শ্রেণীর ছাত্রকে যৌন হয়রানির ঘটনায় মাদ্রাসার সুপারসহ গ্রেফতার-৪

  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০১৯
  • ৫১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল মহিলা আলিম মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানি ও এ কাজে সহযোগিতার অভিযোগে মাদ্রাসা সুপার, তিন শিক্ষক ও একজন অভিভাবকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার পঞ্চম শ্রেণিতে পাঠদানের সময় এক ছাত্রীকে কাছে ডেকে তার স্পর্শকাতর স্থানে হাত দেয় শিক্ষক শরিফুল। পরে মেয়েটি এ ঘটনা মাদ্রাসার শিক্ষিকা শাহনাজ পারভিন ও বাড়ির স্বজনদের জানায়। এ সময় তার বাবা জিয়াউর রহমান জিয়া মাদ্রাসা সুপার মহসীন কবীরকে বিষয়টি অবহিত করেন।

মাদ্রাসা সুপার বিচারের আশ্বাস দিয়েও বিচার না করায় মঙ্গলবারে জিয়া সাংবাদিকদের এ ঘটনা জানালে বিষয়টি প্রশাসনের নজরে আসে। বুধবার রাতেই পুলিশ ওই ছাত্রী ও তার বাবার জবানবন্দী নিয়ে অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম ও এ কাজে সহায়তা প্রদানের জন্য মাদ্রাসা সুপার মহসীন কবীর এবং সহকারী শিক্ষক জামাল হোসেন, অভিভাবক সদস্য নুরুল ইসলামসহ ৪ জনকে আটক করে।

জানা যায়, শিক্ষক শরিফুল প্রতিদিনই ওই ছাত্রীকে উত্যক্ত করতো। লোক লজ্জার ভয়ে সে কাউকে কিছু বলতো না। কিন্তু ওই দিন সে সাহস করেই ঘটনাটি সবাইকে বলে দেয়।

এদিকে মাদ্রাসার সুনাম ক্ষুন্ন হবার অজুহাতে মাদ্রাসার কতিপয় শিক্ষক ও কমিটির লোকজন শরিফুলের পক্ষ নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

এ ব্যাপারে মাদরাসা ছাত্রী বাদী হয়ে ৪ জনকে আসামি করে শার্শা থানায় মামলা করে। মামলা নং- ৩, তাং-০১-০৫-০১৯।

পুলিশ জানায়, আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com