1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

হবিগঞ্জে চোরাই মোটরসাইকেল বিক্রিকালে আটক -৫

  • Update Time : বুধবার, ৮ মে, ২০১৯
  • ৪৭১ Time View
জগন্নাথপুর২৪ ডেস্ক ::
ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিন্ড এলাকা থেকে দুইটি চোরাই মোটরসাইকেল বেচাকেনাকালে  ইউপি চেয়ারম্যানপুত্রসহ ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এদের সহযোগী আরেকজন পালিয়ে গেছে। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  আটককৃতরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে মঙ্গলবার রাতে এসআই ইকবাল বাহারসহ একদল ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হচ্ছে- শ্রীমঙ্গল উপজেলার আঐ গ্রামের বাসিন্দা ভুনবীর ইউপি’র বর্তমান চেয়ারম্যান মো. চেরাগ আলীর পুত্র  ফয়সল আহমেদ (২৮), পৌরশহরের গুহ রোডের বাসিন্দা  সিরাজুল ইসলাম সেলুর ছেলে মিনহাজুল ইসলাম আবি (২৪), শহরের শান্তিবাগ আবাসিক এলাকার কবির হোসেন খানের ছেলে জুনায়েদ আহমেদ (২৮), খলিলপুর গ্রামের আবুল কালামের ছেলে জাহিদ হাসান সাকিব (২৫), কালিঘাট রোডের বাসিন্দা শামীম আক্তার হোসেন মিন্টু’র ছেলে রায়হান হোসেন আপন (২৪)। এ ঘটনায় হবিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ডিবি পুলিশ জানায়, বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় গ্রেপ্তারকৃতরাসহ ৬ জন ৩টি চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবির একটি দল উল্লেখিত স্থানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ চোরাকারবারী দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশ তাদের ধাওয়া করে ৫ জনকে আটক করতে সক্ষম হয়। তাদের অপর সহযোগী আকিবুর রহমান পাপ্পু পালিয়ে গেছে। এ সময় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com