1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে বাঁধা, পচা খেজুর জব্দ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৪৪৭ Time View

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরে বুধবার বিকেলে ভেজালবিরোধী অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এ সময় জব্দ করা ‘মেয়াদোত্তীর্ণ ও পচা’ খেজুর ফেরৎ নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনে ক্ষোভ প্রকাশ করেন তারা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বিকেল ৪ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের ফল বাজারে ভেজালবিরোধী অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দের নির্দেশে তখন মেয়াদোত্তীর্ণ ও পচা বেশ কিছু খেজুর জব্দ করা হয়। এ সময় ভেজাল পণ্য বিক্রির অভিযোগে ফল ব্যবসায়ী সানীকে ৫০০ টাকা ও সেজু মিয়াকে ৭০০ টাকা জরিমানা করা হয়। পরে আরও পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর এক জায়গায় লুকানো আছে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের লোকজন সেখানে যান। এর ফাঁকে ব্যবসায়ীরা জড়ো হয়ে জব্দ করা খেজুর ফিরিয়ে দিতে ভ্রাম্যমান আদালতকে বলেন। কিন্তু ভ্রাম্যমান আদালত সেগুলো ফেরৎ না দেওয়ায় ব্যবসায়ীরা নির্বাহী ম্যজিস্ট্রেটের গাড়ির সামনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরে খবর পেয়ে অতিরিক্তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ভ্রাম্যমাণ আদালতের লোকজন জব্দ করা খেজুর নিয়ে সেখান থেকে চলে যান।
সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বলেছেন, ব্যবসায়ীরা দাবি করছেন তাদের খেজুর ভালো এবং মেয়াদও রয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ নিয়ে কিছুক্ষণ হট্টগোলের সৃষ্টি হয়েছিল। পরে সবাইকে সরিয়ে ভ্রাম্যামাণ আদালতের লোকজনকে নির্বিঘেœ সেখান থেকে যেতে দিয়েছি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ জানান, পবিত্র রমজান মাসে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই বুধবার বিকেলে
শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় ফল বাজার থেকে বেশ কিছু পচা খেজুর জব্দ করা হয়, যেগুলো কমপক্ষে দুই বছর আগের। কিন্তু ব্যবসায়ীরা এই পচা খেজুরকে ভালো বলে দাবি করেন এবং সেগুলো ফেরৎ দেওয়ার দাবি জানান। আমরা এগুলো ফেরৎ দেইনি। পরে সেগুলো নিয়ে আসা হয়েছে।
জানতে চাইলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম বলেন, ব্যবসায়ীরা পচা পণ্য বিক্রির চেষ্টা করে অপরাধ করেছেন। ম্যাজিস্ট্রেট এগুলো জব্দ করেছেন। এরপর কিছু ব্যবসায়ী সংগঠিত হয়ে মোবাইল কোর্টের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। যারা এটা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা পণ্য ধ্বংস করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com