1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’

ছদ্মবেশে গরুর মাংসের দোকানে ইউএনওর অভিযান

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৫০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মাংসের দোকানে ছদ্মবেশে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাংস বিক্রেতাকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী বাসস্ট্যান্ড ও বাজারে মাংসের দোকানে এ অভিযান চালানো হয়। আটকদের একজনকে ১০ হাজার টাকা জরিমানা আদায়সহ মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি দুজন এখনও পুলিশ হেফাজতে আটক আছে।

এ প্রসঙ্গে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন যুগান্তরকে বলেন, ‘ছদ্মবেশে সিএনজি অটোরিকশায় করে উপজেলা সদর থেকে বাসস্ট্যান্ড এলাকার দুই দোকানে মাংস কিনতে গেলাম। প্রথমজন বললেন, প্রতিকেজি মাংস এক দাম ৭০০ টাকা। পরের দোকানি বললেন, আপনাকে ৫০ টাকা সম্মান করব, ৬৫০ টাকা একদাম।’

এর পর ছদ্মবেশ খুলে ফেলেন ইউএনও। ততক্ষণে সব মাংস বিক্রেতার চোখ কপালে উঠে গেছে। মুহূর্তেই কমিয়ে দিলেন মাংসের দাম।

ইউএনও রুহুল আমিন বললেন, রমজানে বাড়তি চাহিদাকে পুঁজি করে গরুর মাংসের দাম বেশি নেয়া হচ্ছে এমন খবর পেয়ে ছদ্মবেশে অভিযান চালাই হাটহাজারী বাসস্ট্যান্ড ও বাজারের বিভিন্ন মাংসের দোকানে। তিন দিন আগে তাদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ৫০০ থেকে ৫৭০ টাকায় মানভেদে মাংস বিক্রি করবেন। এখন সেটিই তারা মানছেন না। এ কারণে অভিযোগের সত্যতা জানতে ছদ্মবেশে এ অভিযান চালানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com