1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শায়েস্তাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

  • Update Time : শনিবার, ১১ মে, ২০১৯
  • ৩২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় এক চিকিৎসকের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতদল। এ সময় আহত হয়েছেন গৃহকর্তা।

শুক্রবার রাত আড়াইটার দিকে পৌরসভার লেঞ্জাপাড়া এলাকায় ডা. নজরুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তিনি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক।

গৃহকর্তা ডা. নজরুল ইসলাম জানান, রাতে ছয়জনের মুখোশধারী ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের পর পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় তারা।

এসময় ডাকাতদের আঘাতে ডা. নজরুল আহত হলে তিনি স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান জানান, ওই বাড়ির পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com